বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০

ফরিদগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৩

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৩
ছবি ক্যাপশন: ফরিদগঞ্জে বাসের সাথে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জে যাত্রীবাহী আনন্দ পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও দুই নারী যাত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের দক্ষিণ পাশে চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—অটোরিকশাচালক তাজুল ইসলাম কালু (৪০), যাত্রী সালমা আক্তার (১৯) ও মেহজাবিন আক্তার (২২)। আহত চালক তাজুল ইসলাম কালু উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের দয়াগাজী বাড়ির আব্দুল হানিফের ছেলে। যাত্রী সালমা আক্তার কাছিয়াড়া এলাকার ইয়াসিন খানের মেয়ে এবং মেহজাবিন আক্তার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপক্ষিয়া এলাকার দিদার হাওলাদারের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে গৃদকালিন্দিয়া বাজার সংলগ্ন চৌরাস্তা এলাকায় দ্রুতগামী আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ তিন আরোহী মারাত্মক জখম হন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, "সড়ক দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটকে অভিযান চলছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়