বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮

চট্টগ্রামে নবনির্মিত ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন ২৪ সেপ্টেম্বর

চট্টগ্রামে নবনির্মিত ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন ২৪ সেপ্টেম্বর
তাপস চন্দ্র সরকার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ২২ নম্বর এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ায় নবনির্মিত শ্রীশ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজার্চনা, দীক্ষাদান এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে দীক্ষা প্রদান করবেন চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রতিটি ধর্মীয় পর্বে সনাতন ধর্মাবলম্বী সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।

তারা আশা প্রকাশ করেন, ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়