বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০

চক্ষু রোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চক্ষু রোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দৃষ্টিশক্তির যত্ন নেয়া, চশমার ব্যবস্থাপত্র দেয়া বা চোখের রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ অপটোমেট্রিস্টদের অংশগ্রহণে চাঁদপুরে বিভাগীয় সাংগঠনিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ ইউরেশিয়া হোটেল এন্ড কনভেনশন হলে সেমিনারের আয়োজনে করে বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটির (বিওএস) চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর বিভাগ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসাইন শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রাশেদুর রহমান তালুকদার ও হাসপাতালের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড এডমিন) প্রকৌশলী শামীম খান।

বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. সালাউদ্দিন সুমন, সভাপতি মো. দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বরকত উল্যাহ।

আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন ও মো. শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. মো. বুলবুল আক্তার (পিএইচডি), সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জমাদার ও কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

অপটোমেট্রিস্ট ও অপথালমোলজিস্টের কাজের ক্ষেত্রে উন্নয়ন এবং আগত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. দিদারুল ইসলাম, ডা. মো. বুলবুল আক্তার (পিএচইডি), মোহাম্মদ সালাহ উদ্দিন ও ফাহমিদা আক্তার।

বক্তারা বলেন, তাদের এই বৈজ্ঞানিক সেমিনার হচ্ছে অপটোমেটি নিয়ে। অপটোমেটি অনেকের কাছে নতুন পেশা। এর যে নতুন নতুন বিষয় উন্নয়ন হচ্ছে তা সকলের মাঝে পরিচিত করার জন্যে এই আয়োজন। তারা যাতে এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে সাধারণ মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারে সেজন্য এই প্রচেষ্টা। অপটোমেটি পেশাজীবী হিসেবে সম্প্রতি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের অন্তর্ভুক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়