শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০১:১৯

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে অন্তর্ভুক্ত বিশ্ব খাল, জনসভার মাঠ ও সুধী সমাবেশস্থল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে অন্তর্ভুক্ত বিশ্ব খাল, জনসভার মাঠ ও সুধী সমাবেশস্থল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফর সফল ও সুশৃঙ্খল করতে খাল খনন কার্যক্রম, জনসভাস্থল এবং সুধী সমাবেশের ভেন্যু পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের শুরুতে তারা শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্ব খাল এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে তাঁরা জনসভার স্থান চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। এরপর চাঁদপুর পৌর অডিটোরিয়ামে নির্ধারিত সুধী সমাবেশস্থল পরিদর্শন করেন।

IMG 20260508 WA0001

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

IMG 20260508 WA0002

নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে উন্নয়ন কার্যক্রম, সৌন্দর্যবর্ধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়