বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬

নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নেপাব

প্রেস বিজ্ঞপ্তি।।

নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নিউজপেপার এডিটরস এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নেপাব।

সংগঠনের আহ্বায়ক মান্নান মারুফ ও সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

তাঁরা সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তাঁরা বলেন, তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশ সুশাসন, গণতন্ত্র, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে--এই প্রত্যাশা রাখি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়