শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬:৩০

স্কুলব্যাগে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
স্কুলব্যাগে সাড়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড় সংলগ্ন ‘সাধনা ঔষধালয়’-এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাশিম খান মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজী কালাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে সন্দেহভাজন হিসেবে হাশিম খানকে আটক করে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন ওই যুবক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়