শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৮

ফিরে আসা নিয়ে হাসিনার পলিটিক্যাল স্টান্ট আওয়ামী লীগের রাজনীতিকে অনিশ্চিত করে তুলছে

লিটন ভূঁইয়া
ফিরে আসা নিয়ে হাসিনার পলিটিক্যাল স্টান্ট আওয়ামী লীগের রাজনীতিকে অনিশ্চিত করে তুলছে

শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? নাকি এটা কেবলই আওয়ামী লীগের একটা রাজনৈতিক স্টান্ট? এ নিয়ে প্রথম প্রথম সাধারণ জনগণের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছিল। কারও কারও কাছে এখনো হয়তো হাসিনার আবার দেশে ফিরে আসা এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার মসনদে বসার অভিপ্রায় নিয়ে এক ধরনের স্বপ্নদোষ আছে। এই কিছুকাল আগে আমারই এক পরিচিত জনের সাথে বাংলাদেশের রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল। এখানে বলে রাখি, আমার সেই পরিচিত ব্যক্তি বেশ রুচিশীল এবং শিল্পবোদ্ধা। রাজনৈতিক আদর্শে তিনি আওয়ামীপন্থী। তাতে কী? যে কোনো কিছুর বিচার-বিশ্লেষণ করতে গেলে তো একটা যৌক্তিক ভিত্তি লাগে। কিন্তু না, ব্যক্তি হাসিনার ক্ষেত্রে সে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে একদম কুণ্ঠিত হয় না। এটাকে কী পন্থী বলা যায়? নাকি দীর্ঘ সতেরো বছর ধরে হাসিনার ‘যন্তর-মন্তর’ ঘরে মগজধোলাই খেয়ে এই ধরনের রুচিশীল এবং তথাকথিত সুশীলদের মস্তিষ্কের নিউরনে প্রি-সেট হয়ে যাওয়া সেই মন্ত্রÑ ‘দেশ গোল্লায় যাক, তবুও হাসিনা ক্ষমতায় থাক’। কেউ হয়তো বলবেন, দেশটা কি এখন খুব ভালো আছে? আমি বলছি, না, এখনো ভালো নেই। তাই বলে একজন চূড়ান্তভাবে দুর্নীতিপরায়ণ, কট্টর অহংকারী, যার বাসার পিয়ন রাষ্ট্রের চারশ’ কোটি টাকা চুরি করার পরেও যিনি সরকারি টেলিভিশনে এ নিয়ে রসিকতা করেন এবং সর্বোপরি একজন গণহত্যাকারী শাসক হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্বভার দেওয়াকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমার এমন কথা শুনে তো সেই পরিচিত জন সদর্পে বলেই ফেললেন, এবার হাসিনা ফিরে এলে আমাকে দেশ থেকে বের করে দেবে। আমি বলি, আমি তো নিজ দেশেই নির্বাসিত হয়ে আছি। এই সেদিন স্থানীয় পত্রিকায় এ বিষয়ে আমার একটা কলাম ছাপা হলো। পরদিন সকালে দুটো ফোন আসে, আননোন নম্বর। প্রথমটা ধরিনি। দ্বিতীয়টা ধরতেই সালাম দিয়ে আমার পরিচয় নিশ্চিত হতে চাইলেন। আমি পরিচয় দিতেই বলেন, আমি এসব কী লিখছি, কেন লিখছি? আমি তঁার পরিচয় জানতে চাইলাম, তিনি দিলেন না। এই দুটি প্রশ্নের পরেই উত্তরে বললাম, এ বিষয়ে কিছু বলার থাকলে পত্রিকায় লিখুন, আমার নাম নির্দেশ করেই লিখুন। যদি লেখায় যৌক্তিকতা থাকে, আমি সশ্রদ্ধচিত্তে তা মেনে নেব। তারপরেই ফোনের লাইনটা কেটে দিল।

সে যাই হোক, আমার মনে হয় এগুলো তাদের ক্ষমতা হারানোর বেদনা থেকে নিঃসৃত এক ধরনের ক্রন্দনরোল। তার মধ্যে ‘আসি আসি’ বলে অবশেষে হাসিনার দেশে না ফেরার যে আনলিমিটেড বায়োস্কোপ চলছে, তাতে খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও সৃষ্টি হয়েছে চরম হতাশা। প্রকাশ্যে না আসা, এমনকি তার আশ্রয়স্থল ভারতের মাটিতেও নেতাকর্মীদের সাথে দেখা না দেওয়া। এমনকি তার নিজের দলের আয়োজনে নির্ধারিত সংবাদ সম্মেলনেও তিনি এলেন না। এখন পর্যন্ত কোনো সরাসরি সাক্ষাৎকার দিলেন না। নিজের মুখ দেখালেন না। অবরোধবাসিনী হয়ে রইলেন। অনেকে এটাকে কেবল রাজনৈতিক কৌশল বলে বিবেচনা করছেন।

২০২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, হেলমেট বাহিনীকে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে মাঠে নামিয়েছিল। আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্যমতে ১৪শ’ এবং দেশের সংস্থাগুলোর মতে প্রায় দু হাজারের মতো মানুষ হত্যা করা হয়েছে বলে জানানো হয়। তবুও শেষ রক্ষা হয়নি। ৫ আগস্ট দুপুরে ডাইনিং টেবিলে খাবার রেখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। তারপর বেশ কিছুদিন চুপ ছিলেন হাসিনা। কিন্তু আবার মুখ খুলতে শুরু করেন তিনি। প্রথম প্রথম কিছু ফোনালাপের রেকর্ড শোনা যেত। তারপর তার দলের পালিয়ে যাওয়া কিছু শীর্ষ নেতাদের কথা শোনা যেতে থাকে। কিন্তু দেশে ফেরার একই প্যঁাচাল জনগণ ও দেশের ভেতরে লুকিয়ে থাকা কর্মীদের মনে সংশয় তৈরি করেছে। এটা বুঝতে পেরে এবার আবার শেখ হাসিনা দেশে ফেরার নতুন আওয়াজ দিতে শুরু করে। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয়ে গেল। রায়ে তঁার সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে। সাথে হাসিনার নেতা-মন্ত্রীদেরও বিচারের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর করা যাচ্ছে না। কারণ, তারা সবাই পলাতক। মানে দণ্ডিত ফেরারি। ইংরেজিতে যাকে বলে ‘ফিউজিটিভ’। কিন্তু হাসিনার তৈরি করা ওই ‘যন্তর-মন্তর’ ঘরের বাসিন্দারা এই বিচারিক আদালতকে বলছে, এটা ‘ক্যাঙ্গারু কোর্ট’। সে ক্ষেত্রে এটা বলতে হয়, এই ‘ক্যাঙ্গারু কোর্ট’ তো হাসিনাই তৈরি করেছিল। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে জামায়াত ও বিএনপির নেতাদের এই কোর্ট বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে ফঁাসিতে ঝুলিয়েছে। তখন জামায়াত-বিএনপি এই কোর্টকে হাসিনার তৈরি করা ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে সেই রায়কে প্রত্যাখ্যান করেছিল। সুতরাং যৌক্তিক বিবেচনায় এই কোর্ট যদি সত্যি সত্যি ‘ক্যাঙ্গারু কোর্ট’ হয়ে থাকে, তাহলে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে যে রায় তখন দেওয়া হয়েছিল, সেগুলোকে ‘ভুল রায়’ স্বীকার করে তবেই হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ভুল রায়’ বলা যাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন সামনে আসে, হাসিনা বা আওয়ামী লীগ তাদের আমলে তৈরি করা ‘ক্যাঙ্গারু কোর্ট’-এ দেওয়া ‘ভুল রায়’গুলো সংশোধন করে নিতে পারবে কি? এর কোনো উপায় আছে কি? নাকি এমন ‘ভুল রায়’ দেওয়ার কারণে সেই ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর বিচার করা যাবে? সুযোগ পেলেই আমাদের বামপন্থীরা এ নিয়ে একটা গান খুব করেন, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা’। কিন্তু আসলেই কি জনতা জেগেছে? এই তো ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের সময় দেখেছি আমাদের দেশের জনতার একাংশ, যাদের আমরা সুশীল বলি, বুদ্ধিজীবী বলি, শিল্পী বলি কিংবা বাম বা অতি বামপন্থী বলি, তঁারা হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে এ দেশের ছাত্র-জনতার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে এলো। অগ্নিঝরা কণ্ঠে স্লোগান দিল। বিটিভি ভবনের পোড়া দেয়ালের সামনে দঁাড়িয়ে কান্নায় বিলাপ করলো। এমনকি আমার এই চঁাদপুরেও শিল্পকলা একাডেমির সামনে শিল্পীরা জড়ো হয়ে মানববন্ধন করলো। সংবাদকর্মীরা দঁাড়ালো অঙ্গীকারের সামনে। অথচ ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সশস্ত্র বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় হাসিনাসহ ৪১ জন আসামি অভিযুক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন কারাগারে এবং ৩০ জন পলাতক রয়েছে। কই, এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে তো সেইসব সুশীল, বুদ্ধিজীবী, শিল্পী কিংবা বাম বা অতি বামপন্থীরা চোখে গ্লিসারিন দিয়েও একটু সমবেদনার অভিনয়ও করলো না! ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে ঢাকার পশ্চিম রাজারবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার ও সংবাদ সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। তখন তাদের একমাত্র শিশুসন্তান ‘মেঘ’ সকালে বাবা-মায়ের এমন ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায়। র‍্যাব, পিবিআইসহ বহু সংস্থা এই হত্যাকাণ্ডের প্রতিবেদন কোর্টে জমা দিয়েছে। তবুও বিচার হলো না কেন? ধারণা করা যায়, সাগর-রুনির হাতে কি ফ্যাসিস্ট হাসিনা কিংবা তার একান্ত সহযোগীর খুব বড় রকমের ষড়যন্ত্র বা দুর্নীতির কোনো খবরের ফুটেজ ছিল? আমরা জানি, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর কলামিস্ট ছিলেন। তিনি সৌদি রাজতন্ত্র ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক ছিলেন। যাকে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে নির্মমভাবে হত্যা করা হয়। সাগর-রুনি হত্যাকাণ্ড কি তেমন কোনো নীলনকশার ষড়যন্ত্র? এ দেশের সুশীল, বুদ্ধিজীবীরা তো নীরবই রয়ে গেলেন।

দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত খবরগুলো মূল্যায়ন করলে এটা স্পষ্টই বোঝা যায়, পলাতক হাসিনা আর কোনো দিন ফিরে আসবে না। হয়তো কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু তা হবে হাসিনা পরিবার থেকে নিষ্কৃতি পাওয়া রাজনৈতিক দল। হতে পারে সেটা বড়। কিংবা মুসলিম লীগের মতো ক্ষয়িষ্ণু। পাকিস্তান নির্মাণের প্রধান রাজনৈতিক দল মুসলিম লীগ যদি হারিয়ে যায়, তাহলে বাংলাদেশ নির্মাণের প্রধানতম রাজনৈতিক দলও হারিয়ে যেতে পারে। কারণ, কোনো রাজনৈতিক দল তার ঐতিহাসিক অবদানের তকমা ধারণ করে চিরকাল বেঁচে থাকতে পারে না। রাজনৈতিক দল বেঁচে থাকে তার বর্তমান বা সমকালীন প্রেক্ষাপটে নতুন করে গড়ে ওঠা জনসম্পৃক্ততার উপরে। তাই নিজের গেঁাড়ামি ছেড়ে, রাজনৈতিক ভুলত্রুটিগুলো স্বীকার করে জনতার কাঠগড়ায় না দঁাড়ালে সে দল জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাই পলিটিক্যাল ট্রুথ। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ফিউজিটিভ হয়ে, ‘আবার ফিরে আসছি’ এইসব পলিটিক্যাল স্টান্টবাজি করে কেবল নিজের দলের কর্মীদের বিভ্রান্ত করে তাদের স্বাভাবিক ভবিষ্যৎ অনিশ্চিত ও অনিরাপদ করে তোলা যায়; রাজনৈতিকভাবে ফিরে আসা যায় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়