প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২০:০০
বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হলেন সাংবাদিক জহিরুল ইসলাম

দেশের আইন অঙ্গনের অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে পূর্ণাঙ্গ অ্যাডভোকেট হলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়। রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েভ সাইটে ২০২৫ সালে অংশগ্রহণকারী এমসিকিউ, রিটেন ও সর্বশেষ ভাইভা পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তার মধ্যে সাংবাদিক জহিরুল ইসলাম জয় একেবারে সব ধাপের পরীক্ষায় পাস করে পূর্ণাঙ্গ অ্যাডভোকেটশীপ অর্জন করেছেন।
|আরো খবর
উল্লেখ্য, জেলার মফস্বল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জয় দীর্ঘ প্রায় ২০ বছর টানা বিভিন্ন স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর টাইমস্ ও জাতীয় দৈনিক জনকণ্ঠ, সময়ের আলোসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে ইনকিলাব পত্রিকায় কর্মরত রয়েছেন।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার
৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রামের মরহুম সুলতান আহমেদের বড়ো ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সাংবাদিক জহিরুল ইসলাম মধ্যবিত্ত পরিবার থেকে জীবন সংগ্রামের মধ্য দিয়ে কর্মজীবনে পথচলা শুরু করেন। অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুই সন্তানের জনক হয়ে তাদের ভরণপোষণের দায়িত্বও পালন করে আসছেন। মধ্যবিত্তের বেড়াজালে একদিকে সংসার অন্যদিকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা পেশার পাশাপাশি বিএসএস ডিগ্রি অর্জনের পর চাকরির চেষ্টায় ব্যর্থ হয়ে পুনরায় পড়াশোনায় মগ্ন হন এবং ২০১৯ সালে এলএলবি পাস করেন। তারপর থেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র অ্যাডভোকেট সেলিম আকবরের চেম্বারে সময় দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে অবশেষে সফলতা লাভ করেন।
দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতা পেশায় থেকে অ্যাডভোকেটশীপে নিজেকে শামিল করতে পেরে সর্বপ্রথম মহান রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাবার স্বপ্ন পূরণে মায়ের দোয়া ও জীবনসঙ্গিনীর সহযোগিতা তার এ কৃতকার্যতায় বিশেষ অবদান রেখেছে বলে দাবি করেন তিনি।
সাংবাদিক জহিরুল ইসলাম জয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগামী দিনে আইনজীবী হিসেবে কাজ করার ক্ষেত্রে চাঁদপুর জেলার সকল সাংবাদিক ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।







