শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭

আত্মা

বেনজীর আহমেদ
আত্মা

আমার আত্মা বিক্রি হয়ে গেছে

এখন আর কিছুই নেই আমার।

একদিন এই আত্মাকে তুলে দিয়েছিলাম

যে আমাকে অভিশাপ থেকে বাঁচিয়েছিল।

সাগর পিপাসা নিয়ে ছটফট করতে থাকা আমি

উষ্ণ সাহারার বুকে ঝুম বৃষ্টি হয়েছিলে তুমি

উজার করে দিয়েছিলে এক দুধ শাবক

সেই তোমার কাছেই আত্মা বিক্রি করেছিলাম আমি।

ভিসুভিয়াসে বরফ হয়ে ঝরেছিলে তুমি

সাইবেরিয়ার হিমশীতে আগুনের উম হয়েছিলে তুমি

নীলনদের নীল অমানিশায় দেবী হয়েছিলে তুমি

তপ্ত গরম রোদে ছাতা হয়েছিলে তুমি

কতটা সৌভাগ্যবান আমি

কতটা সৌভাগ্যবান হলে

তোমার কাছেই আত্মা বিক্রি করেছিলাম আমি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়