শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:১৫

যার দুর্দান্ত শুরুটা হয়েছিল ‘শিশু কন্ঠ’র মাধ্যমে

নুরুন্নবী চৌধুরী (হাছিব)
যার দুর্দান্ত শুরুটা হয়েছিল ‘শিশু কন্ঠ’র মাধ্যমে

সেই ছোটবেলা থেকেই আমার লেখালেখির শখ। সেটির বাস্তবায়ন শুরু হয় আমাদের স্কুল থেকে। ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশের পোস্ট অফিসের সঙ্গে আমার গড়ে ওঠে দারুণ এক বন্ধুত্ব যার পোস্ট কোড ছিলো ‘৩৬৫১’। কারণ, তখন হলুদ খামে জাতীয় পত্রিকায় লেখা পাঠানো ছাড়া উপায় ছিল না। জাতীয় পত্রিকার পাশাপাশি জেলার শীর্ষ দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকাও নিয়মিত পড়ার চেষ্টা করতাম।

হুট করেই একদিন পরিচিত হই চাঁদপুর কণ্ঠের সাপ্তাহিক বিভাগ ‘শিশুকণ্ঠ’-এর সাথে। পুরো পাতার আয়োজন শেষে খুঁজে পাই সেই ‘বি.স’ বা বিভাগীয় সম্পাদকের একটি লেখা যেখানে ছিল লেখা পাঠানোর ঠিকানা! সেই শুরু, সাদা কাগজে লিখে সেটিকে হলুদ খামে ভরে ‘শিশুকণ্ঠ’ পাতার জন্য লেখা শুরু।

স্কুলের পাট চুকিয়ে কলেজে ভর্তি হই এবং শহরে চলে আসি। যেখানে গ্রামে প্রতিদিন একটি পত্রিকার জন্য অনেক দিন ভর দুপুরে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশে বসে থাকতাম, কখন আসবেন হকার। সেখানে শহরে এসে হাতের মুঠোয় পেয়ে গেলাম অসংখ্য পত্রিকা, ম্যাগাজিন আর বই। আর স্বাভাবিকভাবেই খুঁজে নিলাম প্রিয় সেই চাঁদপুর কণ্ঠ অফিস এবং ‘শিশুকণ্ঠ’।

লেখালেখি জোরেশোরে শুরু হলো। এতদিন নামের নিচে পরিচিতি লিখতাম ‘বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর’। শহরে এসে সেটি পরিবর্তন হয়ে হলো ‘পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর’।

আমি জাতীয় নানান পত্রিকায় অসংখ্য লেখা লিখেছি, যার দুর্দান্ত শুরুটা হয়েছিল ‘শিশুকণ্ঠ’র মাধ্যমে। আজীবন তাই কৃতজ্ঞতা থাকবে ‘শিশুকণ্ঠ’র প্রতি।

শুধু কি লেখা? পেয়েছি অসংখ্য লেখক বন্ধু, যারা পরবর্তীতে সাহিত্য, সাংবাদিকতাসহ নানা ক্ষেত্রে দারুণ পদচারণা করেছেন।

নিজেও ‘শিশুকণ্ঠ’, ‘পাঠক ফোরাম’ শেষে যেমন চাঁদপুর কণ্ঠের মাধ্যমে কলেজ জীবন থেকেই সাংবাদিকতায় হাতেখড়ি শুরু করে দেশের শীর্ষ পত্রিকায় কাজ করেছি। আমার পথচলার প্রথম সাহস আর অনুপ্রেরণার নাম ‘শিশুকণ্ঠ’। এখনো লিখছি, সাংবাদিকতা করে যাচ্ছি, পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় কাজ করছি।

সেই চাঁদপুর কণ্ঠ’র সাপ্তাহিক শিশুকণ্ঠের জন্য শুভকামনা সবসময়।

লেখক পরিচিতি : সাংবাদিক ও লেখক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়