বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২১:৪৪

হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে

............ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে

'হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে। এ কলেজকে জাতীয়করণ করতে ইতোমধ্যে আমি ডিও লেটার দিয়েছি। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরিবেশ এতো সুন্দর, না আসলে জানতাম না। সত্যি আমি অভিভূত। কলেজে ছেলে ও মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হবে, নতুন একাডেমিক ভবন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে। কলেজের হীরক জয়ন্তী করা হবে, এতে আমি সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোযযাম্মেল হকের সভাপ্রধানে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন চাঁদপুরে এসেছেন, তখন আমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের বিষয়ে কথা বলবো আর এটা আদায় করবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু শাহরাস্তির তারা তাদের শিক্ষার্থীদের অনুষ্ঠান করে প্রধানমন্ত্রীকে খুশি করেছেন। এরপরেই হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পরামর্শক্রমে আমি ডিও লেটার দেই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোযযাম্মেল হকের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আলম ভুট্টো।

উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ,

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার ও সেলিম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মো. এমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সাবু, দাতা সদস্য মো. মোস্তফা মজুমদার সুমন, শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নূরজাহান আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলো মুন্সী,

পৌরসভার মেয়র প্রার্থী হাসান মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওমর ফারুক টিটু, মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়