বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

ডুমুরিয়া সপ্রাবি ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

নিজস্ব সংবাদদাতা।।
ডুমুরিয়া সপ্রাবি ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
কচুয়ার ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিসহ অন্যদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে।

কচুয়া উপজেলার ৬৩নং দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তার। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আফরোজ, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হাশমত উল্লাহ, মানিক হোসেন, আয়েশা আক্তার, ওমর ফারুক, অভিভাবক খাদিজা আক্তার, মোহাম্মদ মাসুদ, খোরশেদ আলম মজুমদার, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, হাসিনা আক্তার প্রমুখ।

সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার বলেন, ক্যাচমেন্ট এরিয়ায় বিদ্যালয়ে আসার উপযোগী শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করতে হবে।

ছেলেমেয়েদেরকে নিজের সন্তানের মতো স্নেহ, মায়া, মমতা দিয়ে মানসম্মত পড়ালেখা করাতে হবে।

ছেলেমেয়েদেরকে অবশ্যই বাংলা ও ইংরেজি অনর্গল লিখা ও পড়া শিখাতে হবে। নির্ধারিত সময়ে সকল শিক্ষকের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে।

সভায় নবগঠিত কমিটির সভাপতিসহ সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়