বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২২:৪৩

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ

নৌ পুলিশের অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা ও ১০ মণ ইলিশ জব্দ

​স্টাফ রিপোর্টার।।
নৌ পুলিশের অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা ও ১০ মণ ইলিশ জব্দ

​মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২১জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর সপ্তমদিনে পরিচালিত এই অভিযানে ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর সদর নৌ থানা। ​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে নৌ পুলিশের একটি বিশেষ টিম নদীপথের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে। ​অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২১জন জেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ মণ সদ্য শিকার করা ইলিশ মাছ এবং ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোট ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম এক সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ বেশ কয়েক দফা অভিযান চালায়। প্রথম সপ্তাহে মোট ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ২৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ​চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়