মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২১:৪০

পূবালী ব্যাংক বাবুরহাট শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইনে মতবিনিময় সভা

বাদল মজুমদার।।
পূবালী ব্যাংক বাবুরহাট শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইনে মতবিনিময় সভা

পূবালী ব্যাংক পিএলসি বাবুরহাট শাখার আয়োজনে ক্যাশলেস ক্যাম্পেইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে বাবুরহাট ফ্যামিলি মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বাবুরহাট শাখার প্রিন্সিপাল অফিসার মির্জা মো. শরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস, বিশিষ্ট ব্যবসায়ী ফ্যামিলি মার্কেট ও রসবিলাস-এর স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান, বাবুরহার বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিভিন্ন শাখার প্রধান ও গ্রাহকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বাবুরহাট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ)।

ক্যাপসন : পূবালী ব্যাংক পিএলসি বাবুরহাট শাখা আয়োজিত ক্যাশলেস ক্যাম্পেইন ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাইনুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়