মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:০৬

মতলবে পূবালী ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে পূবালী ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা
ক্যাপশন ঃ মতলবে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন পূবালী ব্যাংক কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম।

মতলব দক্ষিণ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি মতলব বাজার শাখার উদ্যোগে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে ব্যাংকের শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের মতলব বাজার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মু. জাকির হোসেন। গ্রাহকদের পক্ষ থেকে বক্তৃতা করেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিব সরকার, মতলব বাজারের ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার প্রমুখ। সভাটি সঞ্চালনা করে ব্যাংকের কর্মকর্তা ইমরান হোসেন।

সভায় গ্রাহকদের অনলাইনভিত্তিক সেবা গ্রহণ ও প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়