সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৭:৩৯

অনৈতিক কাজের ভিডিও ধারণ করায় হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শাহরাস্তি ব্যুরো।।
অনৈতিক কাজের ভিডিও ধারণ করায় হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহরাস্তিতে এলাকাবাসীর মানববন্ধন।

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করায় এক যুবককে  বেদম প্রহার ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৩ মে ২০২৬) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বরই পুকুরিয়া (মুন্সি বাড়ী) জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য,  ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো.আজগর হোসেন বলেন, বরই পুকুরিয়া মুন্সি বাড়ীর জনৈক প্রবাসীর স্ত্রী রিমা বেগমের (২৭) সাথে একই বাড়ির সফিকুর মিয়ার ছেলে মো. শামীমের (২৬) পরকীয়ার সম্পর্ক চলছিলো। গত ৩০ এপ্রিল রাতে অভিযুক্ত শামীম রিমা বেগমের বসত ঘরে প্রবেশ করে। এ সময় পূর্ব থেকে পাহারায় থাকা একই বাড়ির আফতাব হোসেনের ছেলে সারোয়ার হোসেন রাব্বি সহ আরো ক'জন মিলে শামীম ও রিমার অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করে।

পরবর্তীতে শামীম তার দু ভাই সোলায়মান প্রকাশ পারভেজ ও মো. শাহীনকে ফোন করে ডেকে আনে। তারা এসে প্রথমে রাব্বির মোবাইল ছিনিয়ে নিয়ে রিমার হাতে দিলে রিমা মোবাইল থেকে  ভিডিও ডিলিট করে দেয়। আর অভিযুক্ত শামীম ও তার তিন ভাই মিলে রাব্বি সহ তার দু সঙ্গীকে বেদম প্রহার করে  এ বিষয়ে বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলার হুমকি দেয়।

বক্তারা বলেন, পরদিনই এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়