প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯:০৭
শ্রীনগরে ইলিশের তীব্র সংকট, দাম ক্রেতাদের নাগালের বাইরে

ভরা মৌসুমেও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাজারগুলোতে ইলিশ মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে যেসব মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
|আরো খবর
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) স্থানীয় ঐতিহ্যবাহী আল আমিন বাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য মাছে বাজার ভরপুর থাকলেও সে তুলনায় ইলিশের সরবরাহ নেই বললেই চলে।
বাজারের মাছ বিক্রেতা রুহুল আমিন ও আয়নাল জানান, বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ ৩,০০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২,৫০০ টাকা, ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১,২০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতা নুর ইসলাম ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১,২০০ টাকা কেজি দরে ক্রয় করেন। আরেক ক্রেতা জাবেদ আলী বলেন, ইলিশ মাছ কিনতে এসে দাম শুনে অবাক হয়েছি। সীমিত বাজেট নিয়ে বাজারে এসে এখন মাছ কেনা নিয়েই চিন্তায় পড়ে গেছি।








