প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮
শ্রীনগরে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মশার উপদ্রব চরম আকার ধারণ করায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দিন-রাত সমানতালে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এতে করে এলাকায় জ্বর ও ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি দুটোই আশঙ্কাজনকভাবে বাড়ছে।
|আরো খবর
স্থানীয় ভুক্তভোগীরা জানান, চলতি বর্ষা মৌসুমে মুষলধারে বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও জলাশয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব জমে থাকা পানিই বর্তমানে মশার মূল প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এখান থেকেই বংশবৃদ্ধি করে মশা আশপাশের বাড়িঘর ও লোকালয়ে ছড়িয়ে পড়ছে।
এলাকাবাসীর অভিমত, মশার কামড়ে ইতোমধ্যে অনেকে ডেঙ্গুসহ নানা ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে নিস্তার পেতে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রুত মশা নিধন ও স্প্রে প্রয়োগের ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।








