সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪:৩০

রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা

প্রেস বিজ্ঞপ্তি
রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা

রোববার (২৬ জুলাই ২০২৬) রাত ৯টায় রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আসমাউল হোসনা প্রভীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রিয়ন্তু পোদ্দারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপি পিন্টু চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি আজিম উল্লাহ হানিফ, যুগ্ম সম্পাদক প্রিতম দে ও সুমাইয়া হিমি, কোষাধ্যক্ষ মারিয়া আক্তার মেঘলা, ক্লাব সার্ভিস ডিরেক্টর ইসরাত মুনতাহা, ফাইন্যান্স সার্ভিস ডিরেক্টর সাইফুল ইসলাম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর নুসরাত জালাল তিশা এবং সদস্য মো. আলীসহ অন্যান্য সদস্যরা।

সভায় ক্লাবের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়