রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০:০৬

শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করলো রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ করলো রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী

বর্ষার অতিবৃষ্টিতে শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে 'নিরাপদ বর্ষা' শীর্ষক সেবাধর্মী কর্মসূচি পালন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) চাঁদপুর শহরের রিকশাচালক, দিনমজুর ও হকারদের মাঝে মানসম্মত রেইনকোট বিতরণ করা হয়। বর্ষা মৌসুমে খোলা আকাশের নিচে কাজ করা নিম্ন আয়ের মানুষদের বৃষ্টিজনিত ভোগান্তি কমানো এবং স্বাস্থ্য সুরক্ষাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর সভাপতি রোটার‌্যাক্টর বর্ষা সাহার সভাপতিত্ব ও পরিচালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি (আইপিপি) রোটার‌্যাক্টর অনিক দাস। কর্মসূচিটি বাস্তবায়নে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটার‌্যাক্টর হামিম রহমান হিমেল এবং কো-চেয়ারম্যান হিসেবে ছিলেন রোটার‌্যাক্টর রায়হান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও ক্লাবের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের হাতে রেইনকোট তুলে দেন। এ সময় সমাজসেবক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ বলেন, "সমাজ ও দেশের চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষদের অবদান অপরিসীম। বৃষ্টির দিনে তাদের কষ্ট লাঘবে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"

সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে মানবকল্যাণে এ ধরনের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়