শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০:৪২

চাঁদপুর রোটারী ক্লাবে চাঁদপুর কণ্ঠ সম্পাদকের বিবাহবার্ষিকী উদযাপন

চাঁদপুর রোটারী ক্লাবে চাঁদপুর কণ্ঠ সম্পাদকের বিবাহবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক

পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দীর্ঘদিনের পথচলার অনন্য বন্ধনকে স্মরণ করে চাঁদপুর রোটারী ক্লাবে উদযাপিত হয়েছে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, ক্লাবের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, পিএইচএফ এবং চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা রোটারিয়ান প্রফেসর বিলকিস আজিজের বিবাহবার্ষিকী। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দঘন পরিবেশে বিবাহবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি পলাশ মজুমদার দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত রোটারিয়ানদের অংশগ্রহণে কেক কেটে বিবাহবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায় পিএইচএফ, সাবেক সভাপতি তমাল কুমার ঘোষ পিএইচএফ, সাবেক সভাপতি রোটারিয়ান প্রফেসর জাকির হোসেন পিএইচএফ, সাবেক সভাপতি রোটারিয়ান ডা. এম জি ফারুক পিএইচএফ, সাবেক সভাপতি শাহেদুল হক মোর্শেদ পিএইচএফ, সাবেক সভাপতি নাসির উদ্দিন খান পিএইচএফ এবং সাবেক সভাপতি খোরশেদ আলম খান কাঞ্চন পিএইচএফসহ ক্লাবের অন্যান্য সদস্য।

উল্লেখ্য, রোটারিয়ান অ্যাডভোকেট ইকবাল-বিন বাশার পিএইচএফ ও রোটারিয়ান প্রফেসর বিলকিস আজিজের বিবাহবার্ষিকী ছিলো গত ১৮ নভেম্বর ২০২৬।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়