শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৫

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব

মতলব উত্তরে আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় ড. জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভায় ড. জালাল উদ্দিন এমপি
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।"

তিনি আরও বলেন, "কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই এলাকার শান্তি-শৃঙ্খলা ধরে রাখা সম্ভব।"

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়