শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯:০২

সারা দেশে ইফার ১৩ ফিল্ড অফিসারের নিয়োগ বাতিল, তালিকায় চাঁদপুরের ২ জন

সারা দেশে ইফার ১৩ ফিল্ড অফিসারের নিয়োগ বাতিল, তালিকায় চাঁদপুরের ২ জন
অনলাইন ডেস্ক

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের সারা দেশের ১৩ জন ফিল্ড অফিসারের নিয়োগ বাতিল করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের বর্তমান ও সাবেক দুজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন—চাঁদপুরে কর্মরত ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ বিলাল হোসেন এবং চাঁদপুরের সাবেক ও বর্তমানে শরীয়তপুরে কর্মরত ফিল্ড সুপারভাইজার মোহা. সফিউল্ল্যাহ।

গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রকল্পের নিয়োগ ও বাছাই কমিটি-১-এর সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন অপরাহ্ণ থেকেই তাদের নিয়োগ বাতিল কার্যকর করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, তালিকার ২ নম্বর ক্রমিকে থাকা মোহাম্মদ বিলাল হোসেনের পিতার নাম আব্দুল আজিজ এবং তার নিজ জেলা নারায়ণগঞ্জ। তিনি ফিল্ড অফিসার হিসেবে চাঁদপুর কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, ৯ নম্বর ক্রমিকে থাকা মোহা. সফিউল্ল্যাহর পিতার নাম মোহা. আবুল বাশার এবং তার নিজ জেলা কুমিল্লা। তিনি ফিল্ড অফিসার হিসেবে শরীয়তপুরে কর্মরত ছিলেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত নথি, চাকরির রেকর্ড, আর্থিক বিষয়াদি, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার গোপনীয় প্রতিবেদন ও আচরণবিধিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। এসব বিষয়ে কমিটির কাছে সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়