প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগাদীতে জুয়েল মিজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর আলম জুয়েল মিজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নানুপুর এলাকা থেকে শুরু হয়ে বাগাদী চৌরাস্তা, নিজ গাছতলা এবং ইসলামপুর গাছতলাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান। মিছিলে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।








