বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:৪০

বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে দোয়া মাহফিল

বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে দোয়া মাহফিল
নুরুল ইসলাম ফরহাদ

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, সহপাঠী ও জ্যেষ্ঠ (সিনিয়র) শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাদ জোহর বালিথুবা জামে মসজিদে বিদ্যালয়ের এসএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার, সহকারী প্রধান শিক্ষক তাকদির হোসেন, পরিচালনা কমিটির সদস্য ডা. ওমর ফারুক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা কমিটির সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের সমন্বয়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিতু মিয়া বলেন, "এসএসসি ২০০৬ ব্যাচ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমিও এই ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম এবং বর্তমানে নিজের বিদ্যালয়টিতেই শিক্ষকতা করছি। বন্ধুদের এমন একটি উদ্যোগে শরিক হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।"

দোয়া মাহফিলে বিদ্যালয়ের যে সকল শিক্ষক, জ্যেষ্ঠ শিক্ষার্থী ও সহপাঠী মৃত্যুবরণ করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া জীবিত শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।

আয়োজক এসএসসি ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ও সফটওয়্যার প্রকৌশলী আছিব চৌধুরী বলেন, "আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, তাঁদের জন্য দোয়া করা এবং বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের আত্মিক বন্ধন অটুট রাখা।"

বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, প্রয়াতদের স্মরণ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানান।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়