সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতির বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতির বাবার ইন্তেকাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের বাবা মোহাম্মদ ইউসুফ আলী মিয়াজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৩৮ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, দ্বিতীয় ছেলে নূরে আলম মিয়াজি ঢাকার একজন ব্যবসায়ী এবং ছোট ছেলে মো. সিদ্দিকুর রহমান।

আজ রোববার বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব বেপারী বাড়ি শাহী জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ ইউসুফ আলী মিয়াজির ইন্তেকালে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে মরহুমকে যেন মহান আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এজন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়