সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

ভবনের বারান্দা ঘেঁষে ৩৩ হাজার ভোল্টের তার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু গুরুতর দগ্ধ

কবির হোসেন মিজি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু গুরুতর দগ্ধ

চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ভবনের বারান্দা ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের প্রধান বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দু শিশু মারাত্মকভাবে দগ্ধ ও গুরুতর আহত হয়েছে। তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে মিশন রোড এলাকার 'আরএস টাওয়ার'-এর পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আরএস টাওয়ারের পাঁচতলার একটি বাসার বারান্দায় খেলছিলো ছয় বছর বয়সী ফাইজা ও চার বছর বয়সী সাব্বির। খেলার ছলে একপর্যায়ে তারা বারান্দার গা-ঘেঁষে যাওয়া বৈদ্যুতিক খুঁটির ৩৩ হাজার ভোল্টের হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু শিশু বারান্দার গ্রিলের সঙ্গে আটকে যায় এবং তাদের শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০

শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসাশেষে শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়