প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০
দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।
|আরো খবর
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী চাঁদপুরের মাটিতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জেলা যুবদল তা প্রতিহত করবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকশী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন এবং সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।
সমাবেশে জেলা, সদর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়।








