প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪
রিয়াদে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালকের সাথে মতবিনিময়

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগমন উপলক্ষে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক মো. ইউনুছ উল্লাহর সাথে এক মতবিনিময় ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে রিয়াদের ইয়াসমিন রেস্টুরেন্টে 'সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরাম'-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
|আরো খবর
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক-নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ প্রবাসী ব্যবসায়ী মো. ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ-সভাপতি ব্যবসায়ী মো. জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ ভূঁইয়া।
এছাড়া ফরিদগঞ্জের প্রবাসী ব্যবসায়ী মো. মাসুদ রানা, কচুয়ার প্রবাসী ব্যবসায়ী মনির হোসেন, মতলবের প্রবাসী ব্যবসায়ী ওয়াসিম ও মো. মনির হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক মো. ইউনুছ উল্লাহ বলেন, "কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। যে কোনো অসহায় মানুষ এই হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবেন। বিশেষ করে প্রবাসীদের পরিবার এখানে অত্যন্ত স্বল্প খরচে সব ধরনের উন্নত চিকিৎসা সেবা পাবেন।"
তিনি আরও জানান, মানবসেবায় তাঁর বেশ কিছু পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে। এসব জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তিনি প্রবাসীদের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।








