বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩১

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আল মারওয়া কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগত রাজনৈতিক, গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংগঠনের সভাপতি কবি মসীঈ সিরাজ।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের নাট্য প্রশিক্ষক আজারুল হক মিজান, উপদেষ্টা জামশেদ রানা, শেখ জামাল, নির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ , সদস্য মাসুম বিল্লাহ, সোহেল আহমদ, দেলোয়ার হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য উল্লেখসহ দেশ-জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফারুক।

ইফতার মাহফিলে আসার জন্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্যে ফ্রেন্ডডি কোম্পানি, সানসিটি পলিক্লিনিক, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। দোয়া ও ইফতার মাহফিল শেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে পাঁচজন কৃতী শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

একই স্থানে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক , নাট্যকার, রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় ২ মার্চ ২০২৬ কন্যা সন্তানের বাবা হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশি নাটক ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আগামীতেও প্রবাসী কমিউনিটির মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। ‍ৃ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়