রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০:২৮

মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) মতলব কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি সাইয়েদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ডি এম আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘ভয়েস ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ খান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ শাখার সহ-সভাপতি ও শামছুল হক ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সিফাতুল্লাহ মজুমদার, সহ-সভাপতি ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক মাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : মতলবে কিন্ডারগার্টেনেে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়