প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২২:১৬
বাবুরহাটের ব্যবসায়ী কাজী ফারুক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
দোয়া কামনা

চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট পশ্চিমবাজারের পরিচিত হার্ডওয়্যার ব্যবসায়ী ও মক্কা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. কাজী ফারুক শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
|আরো খবর
জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টায় বাবুরহাটস্থ ভূঁইয়ার প্রাচীরের পশ্চিম প্রান্তে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি মাথা, কাঁধ ও মেরুদণ্ডে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পরপরই তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি একটি বিশেষায়িত হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও সংকটাপন্ন।
আলহাজ্ব মো. কাজী ফারুক তরপুরচন্ডী কাজী বাড়ির সন্তান এবং বাবুরহাটের সুপরিচিত একজন ব্যবসায়ী। তাঁর এই আকস্মিক দুর্ঘটনার খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ব্যবসায়ী মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহতাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন—এই কামনা সবার।








