বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯:১১

প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা

প্রবীর চক্রবর্তী।।
প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন।

আগামী ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো চাঁদপুর আসছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের নিদের্শনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিকে সফল করতে আমরা এখানে বসেছি। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আমরা ইতোমধ্যেই সকল প্রস্তুতি নিয়েছি। জনসভাস্থলে এম এ হান্নান এমপির সমর্থনে ফরিদগঞ্জ থেকে ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে আশা করছি।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মাসুদ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরিফ পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়