শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০১:০৩

প্রধানমন্ত্রীর আগমনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় পানিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর আগমনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি। শপথের ১০ দিনের মধ্যে খাল খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। কোন্ খাল কোন্ উপজেলায় জরুরি তা বিবেচনায় রেখে খনন করা হচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে খাল খনন করা হচ্ছে। জনস্বার্থে খাল খনন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, দীর্ঘদিন খাল খনন বন্ধ ছিলো। গুরুত্বপূর্ণ খালগুলো খনন করা হবে। খননের খালগুলো হতে হবে ফসলি জমির পাশে। জেলা প্রশাসকের সমন্বয়ে খাল খনন তদারকি করা হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনো ধরনের গেট, মোটরসাইকেল শোডাউন করা যাবে না। কম্পিটিশন করে প্রচারণা প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। সুন্দর একটি দিন যেনো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন সেই চেষ্টা করবেন। পুরো অনুষ্ঠানে সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, খালের দু পাড়ে চাষাবাদ, মাছের চাষবৃক্ষরোপণ করা হবে। পানির লেয়ার বৃদ্ধি করতে হবে। জনগণের সেবা ও সুবিধা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরে এই প্রোগ্রামটি দেইনি, চাঁদপুরে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আসার বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক খুবই আন্তরিক ছিলেন এবং চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান।

সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. নূর আলম দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, জেলা তথ্য অফিসার তপন বেপারী, সমাজসেবার ডিডি মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা প্রমুখ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশীদ, পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, ডিজিএফআই'র উপ-পরিচালক কাজী রাজিব রুবায়েত, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়