প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:২৩
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মসূচি

a'স্টেপ আপ এন্ড লিড বাই এক্সাম্পল' এই থিমকে সকল কর্মে ধারণ করে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট ৩২৮)-এর উদ্যোগে বুধবার (৬ মে ২০২৬) অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মসূচি। এতে হেল্থ ক্যাম্প, গর্ভবতী নারীর চিকিৎসা ও পরিচর্যা, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল সহায়তা প্রদান বিষয়ক একগুচ্ছ প্রজেক্ট অন্তর্ভুক্ত ছিলো। উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সহায়তা করেন চাঁদপুর সদরস্থ ঘোষপাড়া ব্রিজের নিকটবর্তী আল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। বিকেল তিনটা হতে শুরু হওয়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের বর্তমান সভানেত্রী ডালিয়া খানম, সাবেক সভানেত্রীত্রয় যথাক্রমে মাহমুদা খানম, মুক্তা পীযূষ ও মিতু আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি সাহা ও সদস্য রুবিনা মরিয়ম। আল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সোহেল, আব্দুল কাদির ও আবুল বাশার (বাদশা)। চিকিৎসা সেবা প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মূল বক্তব্য তুলে ধরেন ডা. পীযূষ কান্তি বড়ুয়া। সার্বিক সহযোগিতা করেন উক্ত প্রতিষ্ঠানের ল্যাব টেকনিশিয়ান ইমরান হোসেন, লাবণী, সাদিয়া প্রমুখ। রোগীরা বিনামূল্যে ব্যবস্থাপত্র ও রক্তের গ্রুপ নিরূপণের সুবিধা লাভ করেন। শিশু, কিশোর,নারীসহ প্রায় পঞ্চাশজন রোগী এই সেবা প্রকল্পের আওতায় উপস্থিত ছিলেন।








