প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৫৬
বজ্রপাত থেকে বাঁচতে মতলব উত্তরে ইউএনও'র সচেতনতামূলক লিফলেট বিতরণ

মতলব উত্তর উপজেলায় বজ্রপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার কুলসুম মনি।
|আরো খবর
সোমবার (৪ মে ২০২৬) সকালে উপজেলার অলিপুর গ্রামে ও বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ করেন।
সম্প্রতি দেশে বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়। প্রচারণা চলাকালে ইউএনও গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন এবং বজ্রপাতের সময় ঘরের ভেতরে ও বাইরে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
ইউএনও জানান, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই গ্রামীণ জনপদে এই সচেতনতা কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে জরুরি আবহাওয়ার বার্তা পেতে ১০৯০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয় এবং লিফলেট বিতরণের এই উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।








