রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০২:৫৫

শাহরাস্তিতে খাল খনন উদ্বোধন করলেন এমপি মমিনুল হক

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে খাল খনন উদ্বোধন করলেন এমপি মমিনুল হক
ক্যাপশন - শাহরাস্তিতে মেহের গোদা খাল খনন কাজ উদ্বোধন করছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।

শাহরাস্তিতে খাল খনন কাজ উদ্বোধন

ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে খাল খনন কাজ উদ্বোধন করলেন। শনিবার (২ মে ২০২৬) দুপুরে মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি মেহের গোদা খাল খনন কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খাল খনন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না। তিনি বলেন, খালের দুপাড়ে বনায়ন করা হবে। বর্তমান সরকার কৃষকের জন্যে কাজ করছে। এতে করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। আমাদের দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

জানা গেছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৬ কিলোমিটার খাল খনন করা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়