রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:৫২

বাক প্রতিবন্ধী জসিম খানকে খুঁজে পেতে পরিবারের আকুতি

জসিম উদ্দিন (হৃদয়)।।
বাক প্রতিবন্ধী জসিম খানকে খুঁজে পেতে পরিবারের আকুতি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রনবলিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের পুত্র বাক প্রতিবন্ধী জসিম খানকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার স্বজনরা। তিনি গত ১৭ অক্টোবর ২০২৫ রনবলিয়া খান বাড়ির নিজ বসতঘর থেকে বাড়ির বাইরে বের হয়ে আর ফিরে আসেন নি। তার বয়স ৪৫ বছর এবং গায়ের রং ফর্সা। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পান নি।

নিখোঁজ জসিম খানের ভাই জহির খান জানান, জসিম খান বাক প্রতিবন্ধীর পাশাপাশি মানসিক সমস্যায়ও ভুগছিলেন। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে বিনীত অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার ০১৮৮৯-১২৬৩৪৫ এবং ০১৮২০-১৮০৫৮৪।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়