রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে

শাহমাহমুদপুর ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির মতবিনিময়

জসীমউদ্দীন (হৃদয়)।।
শাহমাহমুদপুর ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির মতবিনিময়
শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে শনিবার চাঁদপুর সফরে আসছেন। এদিন তিনি সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে খাল খনন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (২ মে ২০২৬) তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় বলেন, এখানে যে ছোট জনসভাটা হবে, দেখলে যেনো প্রধানমন্ত্রী মনে করেন এটা ধানের শীষের ঘাঁটি। এখানেই আমাদের একটা ইউনিভার্সিটি হওয়া যৌক্তিক বিষয়। সরকারবিরোধী আন্দোলনে শাহমাহমুদপুর ইউনিয়ন ছিলো রাস্তার উপরে দেশেসেরা আন্দোলন। যা করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এ এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছে। সেজন্যে আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে, যেটা মানুষ চায়, জনগণ চায়। প্রজেক্ট দেন, ব্রিজ, রাস্তা, কালভার্ট কোনোটা বাদ থাকবে না। যদি আপনারা দিতে না পারেন, দায়িত্ব থেকে অব্যাহতি নেন। মানুষ ভোট দিয়ে আমাকে বানিয়েছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে জনগণের কাজ করার জন্যে। তাই নারীরা যারা আছেন আপনারা বিকেল বেলা অন্তত মানুষের বাড়িতে যাবেন। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সমস্যার তালিকাগুলো বিএনপির কাছে দেবেন। অন্তত ১০-১৫টা পরিবারের বসবাস আছে, আমরা সেখানে রাস্তা করে দেবো। মানুষ যেনো সচ্ছল হতে পারে। যেখানে কল নেই আমরা সে ব্যবস্থা করে দেবো। যে বাড়িতে গোসল করার জন্যে নারীরা কষ্ট পাচ্ছেন, সে বাড়িতে গাইড ওয়ালসহ পাকা ঘাটলা তৈরি করা হবে। যারা প্রতিবন্ধী আছে তাদেরকে ভাতার আওতায় আনা হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আগামী পাঁচ বছরের জন্যে। আমি আমার এই যে কথাগুলো বলেছি এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কথা। এই কথাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, এই চাঁদপুরে ধানের শীষের যে ঘাঁটি অতীতে ছিলো, এখনো আছে, সেই ঘাঁটি থাকবে। যারা মাদক, জুয়ার সাথে জড়িত, তাদের পক্ষে কথা বললে আমি ধরেই নেবো যে, আপনারা ফ্যাসিবাদের এবং আপনারা ফ্যাসিবাদকে আবার আনার জন্যে কাজ করছেন। সুতরাং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন (রনি), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মাসুদ বেপারী, সদস্য কামাল হাওলাদার, মহসিন তপাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ আকতার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবু তাহের (খোকন), বাকের খন্দকার, সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন (মল্লিক), জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান (মানিক), সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, যুগ্ম সম্পাদক আরজু আহমেদ (ফুটন),

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ,

সহ-সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কালাম পাটোয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়