প্রকাশ : ০১ মে ২০২৬, ১৫:৫৫
হাজীগঞ্জে মে দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন। টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী ও হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলনেতা জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হিরা, সদস্য সচিব সোহেল আহম্মদ, পৌর বাজার পরিদর্শক খাজা শাফিউল বাসার রুজমন প্রমুখ।
সভায় হাজীগঞ্জ উপজেলা বাস, সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন স্তরের শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়।








