বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৪৯

চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান অগ্রাধিকার

.......চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা

অনলাইন ডেস্ক
সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান অগ্রাধিকার

চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাই রোধসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে আরও তৎপর হতে হবে। বাজার তদারকি জোরদার, যানজট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নজরদারি বৃদ্ধি এবং রাত্রিকালীন টহল জোরদারের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং যে কোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন যথাযথভাবে সঠিক থাকে সেদিকে সকলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যে কোনো বিষয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে, যেখানে অনিয়ম অন্যায় হবে সেখানে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, জন্ম নিবন্ধন বর্তমানে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য। জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার। জন্ম নিবন্ধন সঠিকভাবে করার জন্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে মূলত পুলিশের ভূমিকা মুখ্য থাকে ।উপজেলার উন্নয়নে আইনশৃঙ্খলা দিকটি বেশি গুরুত্ব বহন করে। চাঁদপুর মডেল থানার প্রতি মাসে কতোটি ওয়ারেন্ট তালিম হলো, কী পরিমাণ মাদক উদ্ধার হলো, কতোজন মাদক কারবারি গ্রেফতার হলো সেই তথ্য তুলে ধরতে হবে। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নে কম-বেশি মাদকের সয়লাব হয়ে গেছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের তালিকা করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মডেল থানা পুলিশকে আরো তৎপর হতে হবে। গ্রাম পুলিশের তৎপরতা বাড়াতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসেম, চাঁদপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মফিজুল ইসলাম, বাগাদী আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো. খান, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, অ্যাড. শিরিন আক্তার, হযরত আলী ঢালী ও আক্তার হোসেন সাগর।

উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব আলম, তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. বিউটি রাণী সরকার, তরপুরচণ্ডী ইউনিয়ন প্রশাসক রবিউল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়