বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে জেলা পুলিশের সেমিনার

স্টাফ রিপোর্টার।।
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে জেলা পুলিশের সেমিনার

'শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব : আমাদের করণীয়' শীর্ষক সেমিনার বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে মাদকের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাহির আসেফ।

সেমিনারে সভাপতিত্ব করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লে. মো. শোয়ায়েব। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়