প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৯
স্ত্রীকে হারানোর ভয়ে প্রবাসে স্বামীর আত্মহনন

মুঠোফোনের সম্পর্কে বিয়ে। মেনে নেয়নি স্ত্রীর বাবা-মা। বাবা-মায়ের এমন কাণ্ডে
|আরো খবর
স্ত্রী নিজে বিয়ের পর থেকে স্বামীর বাড়ি ছেড়ে কোনো দিন বাবার বাড়িতে যাননি। এর মধ্যে আয়-রোজগারের আশায় সৌদি আরবে পাড়ি জমান স্বামী। এরই মাঝে স্ত্রী'র মা অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছে এমন খবর আসে স্ত্রীর কাছে। প্রবাসী স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী যায় বাবার বাড়ি নোয়াখালীতে। সেখানে যাবার পরে স্ত্রীর বাবা-মা তাদের মেয়েকে আটকে ফেলে। মেয়ে গোপনে ঘটনাটি সৌদি আরবে স্বামীকে জানায়। হাজার হাজার মাইল দূরে স্বামী বেচারা কী করবে ভেবে উঠতে পারেনি। শেষে স্ত্রীর শোকে সৌদি আরবে নিজ রুমে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে স্বামী।
নিহত স্বামী ইমাম হোসেন (১৯) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের কাসেম আলী সর্দার বাড়ির মিজানুর রহমানের একমাত্র সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাড়ির চাচা মাদরাসা শিক্ষক বিল্লাল মাওলানা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈমান হোসেন গত সোমবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের ফ্রিজে রেখেছে।
সন্না গ্রামের সালিস মোতালেব ফরাজি জানান, গত দু বছর আগে নোয়াখালী থেকে মেয়েটি প্রেম করে ছেলের কাছে চলে আসে। তাদের বিয়ের বয়স দু বছর অতিবাহিত হয়ে গেলেও কোনোদিন মেয়েটি তার বাবার বাড়িতে আর যায়নি। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে ছেলেটি সৌদি আরবে যায়। এর মধ্যে গত ক'দিন আগে মিথ্যা কথা বলে মেয়েটিকে তার
বাবা-মা নোয়াখালীতে নিয়ে আটকে ফেলে। এ খবরটি ছেলেটি মেনে নিতে পারেনি বলে সৌদি আরবে নিজ রুমে আত্মহত্যা করে। এক মাত্র ছেলের এমন ঘটনায় তার বাবা-মাসহ এলাকাবাসী শোকে স্তব্ধ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, ইমান হোসেনের মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। লাশ দেশে আনার জন্যে আমার পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।








