বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২০:২৪

কচুয়ার জগতপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি
কচুয়ার জগতপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
কচুয়ার জগতপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মানববন্ধন।

কচুয়া উপজেলার জগতপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর বাজার এলাকায় ভুক্তভোগী বারেক গংয়ের আয়োজনে প্রায় দু শতাধিক পরিবারের লোকজনের অংশগ্রহণে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. হাসান, মো. জাকির হোসেন, আব্দুল মতিন ও পেয়ারা বেগম।

বক্তারা বলেন, আমরা একশ' একচল্লিশটি পরিবার ১২৫নং জগতপুর মৌজার বিভিন্ন দাগে ৭.৫৬ একর সম্পত্তি ৯১ বছর যাবত ভোগদখল করে আসছি, যার বিএস খতিয়ান আমাদের নামে রেকর্ডভুক্ত হয়েছে।

এমতাবস্থায় একই গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে বেলায়েত হোসেন গং মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে আমাদেরকে হয়রানি করে আসছে। তাছাড়া বেলায়েত হোসেন গং গত ৩০ মার্চ চাঁদপুরে মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করেছে। এতে আমাদের মারাত্মক মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমাদের আজকের মানববন্ধন ও সমাবেশ। সমাবেশের মাধ্যমে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়