প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২২:০০
মকিমপুরে ৫ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মকিমপুর গ্রামে ৫ সন্তানের জনকের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় বিভিন্ন কথা শোনা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত রাত অনুমান ২টায়।
|আরো খবর
জানা যায়, মকিমপুর গ্রামের কৃষক অহিদুল্লাহ আখন (৫০) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়। কিন্তু এলাকার লোকজন জানান, অহিদুল্লাহ আখন ভালো মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। তার মৃত্যু নিয়ে রহস্য আছে। তাকে কি হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন এ নিয়ে সন্দেহ আছে। প্রশাসন বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. ইলিয়াস খান বলেন, মৃত্যুর খবর শুনে সেখানে গিয়ে নিয়ম অনুযায়ী যা করার তা করে দিয়েছি। পুলিশ এসে লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।







