বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২১:৩৬

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

বিশেষ প্রতিনিধি।।
কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

কচুয়ায় ইকরা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) উপজেলার বিতারা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার সময় পুলিশ বিতারা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে। ইকরা আক্তার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সম্রাট হোসেন বিতারা গ্ৰামের সফিকুল ইসলাম (আলম)-এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইকরা আক্তার ও সম্রাট হোসেনের সাথে চার মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বর্তমানে ইকরা আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা। ইকরার পরিবারের দাবি, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দেখা দেয়। বুধবার সকালে ইকরা আক্তার তার বাবার বাড়ি আশারকোটা থেকে স্বামীর বাড়ি বিতারায় আসে। পরে ইকরা আক্তারের মা ও বোন তাকে দেখতে আসে। তাকে স্বামীর বাড়িতে দিয়ে তার মা ও বোন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সম্রাটের পরিবার মুঠোফোনে জানায় ইকরা আত্মহত্যা করেছে।

ইকরার মা জোসনা আক্তার জানান, ইকরা আত্মহত্যা করেনি। বুধবার তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ইকরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়