প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২১:২৭
কচুয়ার আলোর দিশারী সমাজসেবা সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

কচুয়ার আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া কেন্দ্রীয় ঈদগাহে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক মফিজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কমিশনের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব হোসেন, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নওশের আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর পাঠান, সংগঠনের উপদেষ্টা মাওলানা লোকমান শেখ, সমাজ সেবক মোহাম্মদ আলমগীর হোসেন।
|আরো খবর
দোয়া মোনাজাত পরিচালনা করেন রসুলপুর বায়তুল আমান মসজিদের খতিব হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
সংগঠনের কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক জাবেদ হোসেন, দপ্তর সম্পাদক সেলিম মিয়াজী, সমাজসেবা সম্পাদক আহসান হাবীব ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।








