বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২১:১৮

ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কবির হোসেন মিজি।।
ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দীন নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকার ফরিদ মার্কেট রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শ্রমিক মাঈনুদ্দিন (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাঈনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মুক্তারের ছেলে। তার ডাক নাম মুন্না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়