বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫

আজিজিয়া রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ইফতার

বাদল মজুমদার
আজিজিয়া রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে অবস্থিত প্রসিদ্ধ আজিজিয়া রেস্তোরাঁ স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ইফতার পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকেই ইফতারপ্রেমীদের ভিড়ে সরগরম হয়ে উঠে রেস্তোরাঁটি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যবিধি মেনে সতেজ ও মানসম্মত উপকরণ দিয়ে ইফতার প্রস্তুত করা হচ্ছে। জনপ্রিয় আইটেমের মধ্যে রয়েছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, আলুর চপ, ডিমের চপ, শিক কাবাব, সৌদী বুরিন্দা, সৌদী স্পেশাল খেজুর ও বিভিন্ন ধরনের শরবত। এছাড়া বিশেষ ইফতার রাখা হয়েছে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে।

ইফতার নিতে আসা অনেকেই বলেন, স্বাদ ও মান দু দিক থেকেই আজিজিয়া রেস্তোরাঁ তাদের আস্থা অর্জন করেছে।পরিবার-পরিজন নিয়ে বসে ইফতার করার জন্যও রয়েছে আরামদায়ক ব্যবস্থা।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ আরও জানায়, পুরো রমজানজুড়ে একই মান বজায় রেখে সেবা প্রদান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়