প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১
আবু সাঈদ কাউসারের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক চাঁদপুর কণ্ঠের অ্যাসাইনমেন্ট এডিটর ও চাঁদপুর রোটারি ক্লাবের সদস্য রোটারিয়ান আবু সাঈদ কাউসারের পিতা মো. মোতালেব হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬)। এ উপলক্ষে বাদ আসর চাঁদপুর শহরের কোড়ালিয়ার কিতাব উদ্দিন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মরহুম মো. মোতালেব হোসেনের জন্যে দোয়া চেয়েছেন তাঁর একমাত্র সন্তান আবু সাঈদ কাউসার, নাতি আবু বক্কর সিদ্দিকী আয়াত ও আবু সাঈফ আরাফাত।
উল্লেখ্য, ২০১৯ সালের এই দিনে ভোরে ঘুমের মধ্যে মো. মোতালেব হোসেন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান ও দু নাতি রেখে যান।








